ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গানের কনসার্টে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একটি গানের কনসার্টে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি গানের কনসার্টে এ ঘটনা ঘটে।


যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, ট্রাভিস স্কটস অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেস্টিভালের মঞ্চের দিকে উপস্থিত হাজার হাজার দর্শক চাপাচাপি করে এগোতে থাকলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আতঙ্কের মধ্যে অন্তত ১১ জনের হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেওয়া হলে এদের ৮ জন মারা যান।


ওই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন। এদের মধ্যে হুড়োহুড়ি করতে গিয়ে অন্তত ৩০০ জন আহত হয়েছেন।


হোস্টনের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। দর্শকরা মঞ্চের সামনের দিকে চাপাচাপি করে এগোতে থাকেন। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ads
ads
ads

Our Facebook Page

↑